কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

সুদের হার কমাতে যাচ্ছে ইসিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির অনিশ্চয়তা এবং ইউরোজোনের দুর্বল অর্থনীতি মোকাবেলায় এই সপ্তাহে আবারও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। এটি হবে পরপর সপ্তমবারের মতো হার কমানোর পদক্ষেপ।

এএফপির বরাত দিয়ে বাসস জানিয়েছে, ইউরোজোনের অন্তর্ভুক্ত ২০টি দেশের অর্থনৈতিক পারফরম্যান্স, উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ ইউরোপীয় রপ্তানিকারকদের ওপর চাপ তৈরি করেছে।

এইচএসবিসি’র পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হতে পারে। তবে পর্যবেক্ষকদের ধারণা, এটি হতে পারে হার কমানোর ধারাবাহিকতার শেষ ধাপ।

ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড গত সপ্তাহে বার্লিনে বলেন, মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে যাচ্ছে। তিনি বহুপাক্ষিক সহযোগিতার বদলে শূন্য-সমষ্টিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সতর্ক করেন।

এদিকে মুদ্রাস্ফীতির চেয়ে ইউরোজোনে মূল্যের নিম্নচাপ স্পষ্ট। এপ্রিলে মুদ্রাস্ফীতি ছিল ২.২ শতাংশ। মে মাসের হারের তথ্য আসার পর বৃহস্পতিবার ইসিবি নতুন অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করবে, যেখানে মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনা হতে পারে।

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে ইসিবি প্রেসিডেন্ট লাগার্ডের নেতৃত্ব নিয়ে আলোচনাও চলছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) দায়িত্ব নেওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেও, ইসিবি জানিয়েছে তিনি তার বর্তমান দায়িত্বে অঙ্গীকারবদ্ধ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X