কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া : পুতিন

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

অস্তিত্ব হুমকিতে পড়লে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আজ শুক্রবার আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুতিন বলেন, ‘অস্তিত্বের জন্য হুমকি এলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।’ তবে এমন পরিস্থিতি আসবে বলে মনে করেন না তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘মূলত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাশিয়ার অস্তিত্ব রক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে।’

এদিকে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে শুরু করেছে রাশিয়া। সম্প্রতি রুশ টেলিভিশন চ্যানেল রোসিয়া-১ এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

রাশিয়ার এসব পারমাণবিক অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা আণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বলে দাবি করেন লুকাশেঙ্কো।

গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিল রাশিয়া। এদিকে পুতিনের পারমাণবিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপে দেশটির ন্যাটো মিত্র এবং চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করছে তারা।

পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয় নিয়ে সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে—এমন কোনো লক্ষণ তারা দেখছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১০

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১১

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৩

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৪

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৫

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৭

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৮

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৯

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

২০
X