কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্টেশন। ছবি : সংগৃহীত
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্টেশন। ছবি : সংগৃহীত

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (০৪ জুলাই) রোমের একটি পেট্রল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় প্রেনেস্তিনো এলাকায় একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ পুলিশ কর্মকর্তা এবং এক দমকলকর্মী রয়েছেন। ইতালির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো শহর এ শব্দে কেঁপে ওঠে।

রোমা টুডে প্রকাশিত একটি ছবিতে আকাশে উঁচুতে উঠে যাওয়া বিশাল আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গেছে। দমকল বিভাগের প্রকাশিত পৃথক ছবিতে দেখা যায়, পেট্রল স্টেশনটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, উদ্ধারকারীদের পাশাপাশি ১৬ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে জ্বালানি বিতরণকারী স্টেশনের ম্যানেজারও রয়েছেন। তিনি বলেন, আহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটির কারণ তদন্ত করা হবে।

একজন অ্যাম্বুলেন্স পরিসেবার মুখপাত্র জানান, আহতের সংখ্যা প্রাথমিকভাবে ২৮ বলে ধরা হচ্ছে।

পোপ লিও চতুর্দশ এক্সে এক পোস্টে লিখেন, আমার ধর্মপ্রদেশের কেন্দ্রে অবস্থিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে আহতদের জন্য প্রার্থনা করছি। আমি এই দুঃখজনক ঘটনায় গভীর শোক জানাচ্ছি।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং ভেন্টিলেশনে আছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাক পাইপলাইনে ধাক্কা দিলে প্রথমে গ্যাস লিক হয়, এরপর আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এই সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X