কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাতাসের টানে বিমানের ইঞ্জিনে ঢুকে মৃত্যু

মিলান বিমানবন্দর। ছবি : সংগৃহীত
মিলান বিমানবন্দর। ছবি : সংগৃহীত

বিমান উড্ডয়নের সময় এক ব্যক্তি দৌড়ে রানওয়েতে প্রবেশ করেন। এ সময় তিনি বিমানটির কাছাকাছি আসতেই বাতাসের টানে ইঞ্জিনের ভেতর ঢুকে পড়েন। ফলস্বরূপ মৃত্যু হয় তার। খবর সিএনএনের।

ইতালির মিলান বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। একটি বিমানের ইঞ্জিনে টেনে নেওয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানায়।

সিএনএন-এর সহযোগী স্কাই টিজি২৪-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিমানটি মিলান বার্গামো বিমানবন্দর থেকে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের আস্তুরিয়াসের উদ্দেশে যাত্রা শুরু করার সময় এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি টেকঅফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একজন ব্যক্তি টারমাকে দৌড়ে এলে বাতাসের টানে ইঞ্জিনে ভেতর ঢুকে যান।

স্প্যানিশ বিমান সংস্থা ভোলোটিয়া জানিয়েছে, বিমানে থাকা কোনো যাত্রী বা এয়ারলাইনের সঙ্গে সম্পর্কিত নয় এমন একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে নিহত হয়েছেন।

ভোলোটিয়া আরও জানায়, বিমানে থাকা ১৫৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন। তাদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

কীভাবে ওই ব্যক্তি বিমানবন্দরের বাইরে থেকে রানওয়েতে প্রবেশ করতে পেরেছিলেন, তা তদন্ত করতে কর্তৃপক্ষ একটি কমিটি করেছে। এ বিষয়ে জানতে সিএনএন মিলান বিমানবন্দর কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তবে অতিরিক্ত তথ্য জানিয়ে মন্তব্য করতে তারা রাজি হননি।

বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ঘটনার কারণে সাময়িকভাবে ফ্লাইট বিলম্ব হয়। পরে ওই দিন দুপুরেই এই ট্রানজিট হাব থেকে ফ্লাইট পুনরায় শুরু হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X