মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক উত্তেজনার মধ্যে মস্কোয় ইরান-রাশিয়ার বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান।

সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায়। তবে রাশিয়া এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে একটি জার্মান সূত্র এএফপিকে জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি শিগগিরই ইরানের সঙ্গে পরোক্ষ সংলাপ পুনরায় শুরু করতে চায়। কিন্তু ইরান আপাতত এমন কোনো আলোচনায় ফিরতে আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, পশ্চিমা শক্তিগুলো যদি পারস্পরিক সুবিধাজনক কাঠামো দিতে প্রস্তুত থাকে, তবেই আলোচনা সম্ভব।

তেহরান বরাবরের মতোই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X