মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

হোয়াইট হাউসের দুই কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তাদের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে সরাসরি বৈঠকের পর পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।

এরপর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কর্মকর্তারা বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেন। যেখানে প্রেসিডেন্টের সফর ও এমন দুজন নেতার বৈঠকের প্রস্তুতি নিতে সাধারণত সময় লাগে, কিন্তু ট্রাম্প তার কর্মকর্তাদের দ্রুত সব কাজ সম্পন্ন করতে বলেছেন।

হোয়াইট হাউসের ওই দুই কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে। বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু একাধিক (স্থান) বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প ইতিমধ্যে ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের জানিয়েছেন, তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। ইউরোপের নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছে রুশরা। পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই বৈঠকে রাজি আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্মম যুদ্ধের সমাপ্তি চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X