কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলে পুড়ল ফ্রান্সের ৪২ হাজার একর এলাকা

দাবানলে এরইমধ্যে ৪২ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। সংগৃহীত ছবি।
দাবানলে এরইমধ্যে ৪২ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। সংগৃহীত ছবি।

পঁচাত্তর বছরের মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ ফ্রান্স। প্যারিসের আয়তনের চেয়েও বিস্তীর্ণ অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে এ দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে চলমান দাবানলের ভয়াবহতা প্যারিস শহরের আয়তনকেও পেরিয়ে গেছে । দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নেভাতে কাজ করছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এ দাবানলকে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া এই আগুনে একজন নারী মারা গেছেন এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি বলছে, আগুন নেভাতে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। আগুন এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে- যা প্রায় ৪২ হাজার একরের সমান।

স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এখনও পুরোপুরি নিভে যায়নি। আগামী কয়েকদিন ধরে কাজ চলবে। এরই মধ্যে ওই অঞ্চলের বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সেখানে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ঝুঁকি রয়েছে।

উপগ্রহ চিত্রেও দাবানলের ধোঁয়া ও পোড়া ভূমির বিস্তীর্ণ চিহ্ন দেখা গেছে। ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু একে নজিরবিহীন দুর্যোগ বলে উল্লেখ করেছেন এবং দাবানলের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও খরার কথা বলেছেন। পরিবেশমন্ত্রী আগনেস পানিয়ে-রুনাশেও দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

বাইরু জানান, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে তীব্র বাতাস, শুকনো গাছপালা ও প্রচণ্ড গরম ভূমিকা রেখেছে।

এদিকে জোনকিয়ের গ্রামে কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। গ্রামটির মেয়র জ্যাক পিরো জানিয়েছেন, গ্রামের প্রায় ৮০ ভাগ এলাকা পুড়ে গেছে। গাছপালাও পুরোটাই পুড়ে গেছে, চারপাশে শুধু কালো ছাই।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত বুধবার বলেছেন, রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে। তিনি সবাইকে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৮৩ হাজার একরের বেশি এলাকাও আগ্রাসী আগুনে পুড়ে গেছে । দাবানল মোকাবিলায় বিমান ব্যবহার করছে দমকল কর্মীরা। সান্তা মারিয়ার শুষ্ক আবহাওয়া ও বাতাসের গতিবেগকেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন সেখানকার সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X