কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি এ বছর দেশটির সবচেয়ে বড় দাবানল। আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী, নিখোঁজ রয়েছেন আরও একজন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে, পুড়ে গেছে অসংখ্য বাড়িঘর।

দাবানলের সূত্রপাত হয় অড অঞ্চলের লা হদুদ গ্রামের কাছে। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে—যা আয়তনে প্যারিস শহরের চেয়েও বড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে অন্তত ১ হাজার ৮০০ দমকলকর্মী ও ৫০০টির বেশি যানবাহন।

ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন সাতজন দমকলকর্মী। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি, একজনের অবস্থা গুরুতর। পাঁচটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জোঁকিয়ের গ্রামের ৮০ শতাংশ এলাকা আগুনে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামের মেয়র।

তীব্র বাতাস, গরম ও শুকনো গাছপালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র এই দাবানলকে ‘নজিরবিহীন’ বলেছেন। এখন পর্যন্ত অন্তত ২৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলে কম বৃষ্টিপাত এবং পুরোনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X