কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে আবায়া নিষিদ্ধের বিরুদ্ধে আপিল খারিজ সর্বোচ্চ আদালতের

ফ্রান্সে আবায়া নিষিদ্ধের বিরুদ্ধে আপিল খারিজ সর্বোচ্চ আদালতের

সম্প্রতি ফ্রান্সের স্কুলে আবায়া নিষিদ্ধ করে দেশটির সরকার। এ নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও সেখানে তা খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আবায়া বা ধর্মীয় পোশাক নিষিদ্ধ করায় দেশটিতে বৈষম্য ও ঘৃণা উসকে দিতে পারে। এ জন্য পাবলিক স্কুলে আবায়া নিষিদ্ধের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আবায়া মূলত মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক। দেশটিতে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে অতি সোচ্চার হওয়ার অংশ হিসেবে গতমাসে আবায়া নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ফ্রান্সের সর্বোচ্চ আদালত স্টেট কাউন্সিল জানিয়েছে, আবায়া নিষিদ্ধ করায় পাবলিক অথরিটির বিরুদ্ধে করা আপিল আদালত প্রত্যাখ্যান করেছে।

এর আগে দেশটির মুসলিম কমিউনিটি সরকারকে সতর্কবার্তা দেয় যে স্কুলে আবায়া নিষিদ্ধ করায় বৈষম্যের তীব্র ঝুঁকি তৈরি হবে। এ জন্য আপিল করে আদালতের নির্দেশনা চায় মুসলিম কমিউনিটি। সংগঠনটি জানায়, এমন পদক্ষেপ মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে পারে।

দেশটিতে নিষিদ্ধের পর গত সপ্তাহে আবায়া পরে স্কুলে আসেন অন্তত তিন শতাধিক স্কুলশিক্ষার্থী। তাদের মধ্যে আবায়া খুলতে অস্বীকার করছেন অন্তত ৬০ শিক্ষার্থী। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল আরএমসির এক সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবায়া নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আবায়া পরে শিক্ষার্থীদের স্কুলে আসতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর আবায়া পরা যাবে না। তিনি বলেন, আপনি যখন ক্লাসরুমে যাবেন, তখন আপনি শুধু পোশাক দেখেই ছাত্রদের ধর্ম শনাক্ত করতে সক্ষম হবেন না। সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফ্রান্স ২০০৪ সালে স্কুলে স্কার্ফ পরা নিষিদ্ধ করে। আর ২০১০ সালে প্রকাশ্যে বোরকায় মুখ পুরোপুরি ঢাকাও নিষিদ্ধ করে। এ নিয়ে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X