সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ট্রেন লাইনচ্যুত, এক চালক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, ওই ঘটনায় একজন ট্রেনচালক নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

গভর্নর দ্রোজদেনকো টেলিগ্রামে জানান, গ্যাচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হয়। দক্ষিণাঞ্চলে ১৫টি খালি ট্যাংকবাহী বগি নিয়ে চলা একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। খবর আল-আরাবিয়ার।

তিনি জানান, ডিজেল লোকোমোটিভের চালক কেবিনে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর মালবাহী ট্রেনের কেউ নিহত হননি।

স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের রেললাইনে বিস্ফোরক পুঁতে রেখে বিস্ফোরণ ঘটনানো হয়। এতে তিনজন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুটি ট্রেন লাইনচ্যুত হয়।

গভর্নর জানান, নাশকতার ঘটনার পর পরই ট্রেন দুটি লাইনচ্যুত হওয়ায় সন্দেহ বাড়ছে। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

রাশিয়ার রেলওয়ে নেটওয়ার্কে বারবার লাইনচ্যুত, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর জন্য কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করে আসছে। তবে কিয়েভ সাধারণত এসবের দায় স্বীকার করে না। কিন্তু প্রায়ই এ ধরনের হামলার জন্য উল্লাস প্রকাশ করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X