কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুড়ঙ্গ খুঁড়ে বের হচ্ছেন বাসিন্দারা, তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া

রাশিয়ার ভারী তুষারপাত। ছবি : সংঘৃহীত
রাশিয়ার ভারী তুষারপাত। ছবি : সংঘৃহীত

তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া। দেশটির কামচাটকা উপদ্বীপে তীব্র শীতকালীন ঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রবল তুষারপাতের ফলে রাস্তা-ঘাট ও ঘরবাড়ি পুরু বরফে ঢেকে গেছে। পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে বহুতল ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত বরফ জমে গেছে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, শহরটিতে ছাদের ওপর থেকে বরফ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে তারা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ওখোৎস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ কামচাটকা ও আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এর ফলে প্রবল বাতাসের সঙ্গে রেকর্ড পরিমাণ তুষারপাত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মৃত্যুর খবর পাওয়ার পরই পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ পুরো শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। তুষার অপসারণে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বিশাল বরফের স্তূপ খুঁড়ে বাড়ির ভেতরে আটকে পড়া বয়স্ক বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছেন।

এনডিটিভি জানিয়েছে, টানা কয়েক দিনের ভারী তুষারপাত ও প্রবল বাতাসে কামচাটকার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থেমে গেছে। রাজধানীতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, বন্ধ রয়েছে গণপরিবহন। অনেক আবাসিক এলাকা পুরোপুরি বরফে চাপা পড়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি ও ইয়েলিজোভস্কি জেলায় আরও ভারী তুষারপাত, কম দৃশ্যমানতা এবং ভেজা বরফ জমে বিপজ্জনক বরফস্তর তৈরি হতে পারে। পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩০ মিটার বেগে বাতাস বইছে। তাপমাত্রা ০ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছে।

মেয়র বেলিয়ায়েভ ভবন ব্যবস্থাপনা সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, তারা আগেভাগে ছাদ থেকে বরফ সরানোর উদ্যোগ নেয়নি, বরং ঝড় থেমে যাওয়ার অপেক্ষা করেছে।

কামচাটকার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, একতলা বাড়ির ছাদ থেকে বরফ পড়ে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি চাপা পড়েন। প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সময়মতো সফল হননি। তিনি সবাইকে ছাদের ওপর জমে থাকা বড় বরফের স্তূপের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ তাপমাত্রা বাড়ায় এখন ছাদ থেকে বরফ খসে পড়ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X