কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য বন্ধের আহ্বান ইউরোপিয়ান কমিশনের 

ইইউর বাণিজ্য কমিশনার মার শেফকোভিক। ছবি: সংগৃহীত
ইইউর বাণিজ্য কমিশনার মার শেফকোভিক। ছবি: সংগৃহীত

গাজায় মানবিক সংকট পরিস্থিতি তৈরির দায়ে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং দুই উগ্র ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। খবর দ্য গার্ডিয়ানের

ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টিতে ইউরোপিয়ান কমিশন অর্থনৈতিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ তোলার পর ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন গত সপ্তাহে ইসরায়েলের ওপর উন্মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু বুধবার পর্যন্ত তার এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর তেমন কোনো সাড়া ছিল না। বিশেষ করে ইসরায়েলের প্রধান মিত্র জার্মানি এমন পদক্ষেপের পক্ষে আগ্রহী নয়।

ওই প্রস্তাবে বলা হয়, কিছু পণ্যের ওপর পুনরায় শুল্ক আরোপ করে ইসরায়েলের ইউরোপীয় বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার স্থগিত করা এবং সরকারি চুক্তির দরপত্রে অংশগ্রহণ ও মেধাস্বত্ব সুরক্ষার সঙ্গে সম্পর্কিত পারস্পরিক সুবিধাগুলো স্থগিত রাখা। এ ছাড়া ইউরোপিয়ান কমিশন ইসরায়েলের দুই মন্ত্রী বেন গভীর ও বেজালেল স্মোট্রিচ ওপর নিষেধাজ্ঞা আরোপ আহ্বান জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের হামলার পর ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশিরভাগ নারী ও শিশু। এর পরও থেমে নেই তেল আবিব। ক্রমগাতভাবে তাদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।

ইইউর বাণিজ্য কমিশনার মার শেফকোভিক বলেছেন, এই প্রস্তাবের মাধ্যমে যেসব অঞ্চলের সঙ্গে ইইউর মুক্তি বাণিজ্য চুক্তি না থাকায় যে পরিমাণ শুল্ক তাদের দিতে হচ্ছে সেই একই পরিমাণ শুল্ক ইসরায়েলের ওপরও আরোপ করা। তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য আমি দুঃখিত। তবে গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমরা মনে করি এটি যথোপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ইউরোপীয় প্রস্তাবগুলো রাজনৈতিকভাবে বিকৃত। আশা করি এগুলো গৃহীত হবে না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X