কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির কড়া সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এসব হুমকি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করছে। তিনি বলেন, দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি দুর্বল করেছে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাখারোভা অভিযোগ করেন, ইরানবিরোধী শক্তিগুলো জনগণের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি একে তথাকথিত ‘কালার রেভল্যুশন’ কৌশল বলে উল্লেখ করেন।

তার মতে, ইরান সরকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে সংলাপে আগ্রহী। কিন্তু অস্থিরতাকে অজুহাত করে আবার সামরিক হামলা চালানো হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। মুদ্রা রিয়ালের বড় পতনের পর দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বিবেচনা করছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১০

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১১

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১২

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৫

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৮

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৯

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

২০
X