কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধে আক্রমণ হলেও সামরিক পরিকল্পনা থেকে সরবে না ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের গুরুত্বপূর্ণ কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে হামলার ঘটনাকে ‘বড় ধরনের পরিবেশগত বিপর্যয়’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ হামলার ঘটনা ঘটলেও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের সামরিক পরিকল্পনা থেকে ইউক্রেন সরে আসবে না বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বাঁধটিতে হামলা চালিয়েছে বলে দাবি করছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীকে বাধা দেওয়ার জন্য বন্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেই বাঁধটি উড়িয়ে দিয়েছে রাশিয়া।

এদিকে, বাঁধটিতে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তারা বলছে, পাল্টা আক্রমণের ব্যর্থতার খবরকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলছেন, তার বাহিনী প্রথম তিন দিনের লড়াইয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণকে প্রতিহত করেছে। এতে হাজার হাজার ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। রুশ বাহিনীকে ধীর করতেই ইউক্রেন বাঁধটি ধসিয়েছে।

তবে রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই বাঁধটি ধসের ব্যাপারে নিজেদের দাবির প্রমাণ দিতে পারেনি।

এর আগে বাঁধ ধ্বংস হওয়ার পরপর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সভা ডাকেন জেলেনস্কি। সভা শেষে তিনি জানান, সোমবার রাত ২টা ৫০ মিনিটে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িছে দেয় রাশিয়া। এতে প্রায় ৮০টি শহর ও গ্রাম প্লাবিত হয়ে থাকতে পারে। এ ঘটনার পরপর প্লাবিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের জীবন রক্ষায় সরকার ও কর্মকর্তরা সবকিছু করছেন বলে জানান জেলেনস্কি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যারা আছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X