কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রুশ হ্যাকারদের কবলে ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলা করেছে রুশ হ্যাকাররা। এ হামলার কারণে গতকাল রোববার (১ অক্টোবর) সকাল থেকে প্রায় দেড় ঘণ্টা রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। অবশ্য দুপুরের পরই ওয়েবসাইটটি আবার ধীরে ধীরে কাজ করা শুরু করে। খবর দ্য টেলিগ্রাফ।

এরই মধ্যে কিলনেট নামে একটি রুশ হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। টেলিগ্রামে এই গ্রুপের নেতা কিলমিল্ক বিষয়টি নিশ্চিত করেছেন।

কিলনেট গ্রুপটি ইউক্রেনের মিত্র বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোয় ডিওএস নামের সাইবার হামলার জন্য পরিচিত। হ্যাকিং আর ডিওএস হামলা এক নয়। ডিওএস হামলার শিকার ওয়েবসাইটে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য কেউ প্রবেশ করতে পারে না। তবে এ হামলায় ওয়েবসাইটে বড় ধরনের ক্ষতি হয় না। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বাকিংহাম প্যালেস।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক হলো ‘ফাইভ আইজ’। গত বছর এই ফাইভ আইজ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছিল। তাদের সেই বার্তায় প্রথমবারের মতো কিলনেটের নাম উঠে আসে।

চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন জানিয়েছিলেন, যুক্তরাজ্যে হামলা চালাতে প্রস্তুতি সেরেছে রুশ সাইবার গ্রুপগুলো। সাইবার গ্রুপগুলো যতটা না আর্থিকভাবে, তার চেয়েও বেশি মতাদর্শগতভাবে অনুপ্রাণিত। তারা যুক্তরাজ্যকে হামলার টার্গেটে পরিণত করতে পারে বলেও সাবধান করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১০

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১২

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৩

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৪

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৫

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৬

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৭

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৮

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৯

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

২০
X