মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের প্রতি ‘দরদ’ দেখিয়ে পদ খোয়ালেন মার্কিন স্পিকার

কেভিন ম্যাকার্থি। ছবি : সংগৃহীত
কেভিন ম্যাকার্থি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আরেকটি শাটডাউন এড়াতে শেষমুহূর্তে অর্থ বিল পাস করে মার্কিন কংগ্রেস। রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির প্রস্তাবিত বিলে মার্কিন সরকার শাটডাউন ঠেকালেও শেষ পর্যন্ত নিজের পদ রক্ষা করতে পারেননি তিনি। ইউক্রেন ইস্যুতে গোপনে চুক্তি করেছেন, এমন অভিযোগে নিজ দলের এক নেতার আনা অনাস্থা ভোটে হেরে স্পিকার পদ ছাড়তে হয়েছে ম্যাকার্থিকে।

ম্যাকার্থির বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ শক্তিশালী নিরাপত্তা পরিষদের (এসসি) ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ইউক্রেনকে অর্থের জোগান দিতে ‘দরদ’ দেখাতে গিয়ে পদ হারিয়েছেন ম্যাকার্থি।

গত শনিবার শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই গত সোমবার তার বিরুদ্ধে রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ অনাস্থা প্রস্তাব আনলে সেখানে হেরে পদত্যাগ করতে বাধ্য হন। ম্যাকার্থিই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম স্পিকার যিনি অনাস্থা ভোটে হেরে পদ হারালেন।

বার্তা আদান-প্রদানে অ্যাপ টেলিগ্রামে মেদভেদেভ বলেছেন, কিয়েভ সরকারের জন্য দুটি সুখবর রয়েছে। প্রথমটি, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল ২০৩০ সালের মধ্যে ইউক্রেন ইইউতে যোগদান করতে পারে বলে জানিয়েছেন। এর মানে হলো ইইউ মন করছে বর্তমান এই বান্দেরা রাষ্ট্র (ইউক্রেন) ততদিন টিকে থাকবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় সুখবর হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার পদত্যাগ করেছেন। আর এটি করতে হায়েছে কিয়েভ সরকারের প্রতি তার দরদ এবং বান্দেরাদের (ইউক্রেনীয়দের) অর্থায়ন নিয়ে আপস করার কারণেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X