কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে সমর্থন নিয়ে আসছে রাশিয়া। তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে বরাবরই স্পষ্ট বক্তব্য রেখেছে মস্কো। সেই ধারাবাহিকতায় চলমান যুদ্ধ নিয়ে জাতিসংঘে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যও এসেছে দেশটির পক্ষ থেকে। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও স্পষ্ট করে ইসরায়েলের বিপক্ষে কোনো মন্তব্য করেনি পুতিনের দেশ। তবে বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এবার সরাসরি ইসরায়েলকে আক্রমণ করেছে রাশিয়া। তেলআবিবকে দখলদার উল্লেখ করে জানানো হয়, হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো অধিকার নেই ইসরায়েলের। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জানান, পশ্চিমারা ইসরায়েলের পক্ষে আত্মরক্ষার সব দাবি একত্র করতে পারে কিন্তু তাদের সেই অধিকার নেই। ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের বিশেষজ্ঞ মত অনুযায়ী, ফিলিস্তিনে ইসরায়েল একটি দখলদার শক্তি মাত্র। তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অধিকার রয়েছে বলে স্বীকার করেন রুশ রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রদূত জানান, ইসরায়েলের নিরাপত্তার অধিকারকে রাশিয়া স্বীকৃতি দেয়, তবে এটি একমাত্র ফিলিস্তিন সংকটের সমাধানের মাধ্যমেই সম্ভব। ইহুদিরা বহু শতাব্দী ধরে নির্যাতিত হয়েছে; ফলে তাদের জানা উচিত যে, নিরীহ মানুষকে হত্যা করে এবং অন্ধ প্রতিশোধের মাধ্যমে কখনো ন্যায়বিচার প্রতিষ্ঠা পায় না। এমন পরিস্থিতি মৃতদের ফিরিয়ে আনতে পারে না এমনকি পরিবারগুলোকেও একত্র করতে পারে না। এ সময় ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান ও গাজায় ফিলিস্তিনি অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অবস্থানকে হঠকারিতা হিসেবে উল্লেখ করেন নেবেনজিয়া। জানান, ফিলিস্তিন সংকট সমাধানে আগেই ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শান্তি প্রক্রিয়ায় বিস্ফোরক নিক্ষেপের মধ্যে কোনো পার্থক্য নেই। এদিকে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে গাজায় সামরিক অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে তেলআবিব। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে তাদের নিজস্ব কৌশল রয়েছে। তবে হামাসের দাবি, তারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গাজা অভিযান ইসরায়েলের জন্য চির অভিশাপ হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X