কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদভ

দিমিত্রি মেদভেদভ ও ফ্রিডরিশ ম্যার্ৎস। ছবি : সংগৃহীত
দিমিত্রি মেদভেদভ ও ফ্রিডরিশ ম্যার্ৎস। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকেও তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভ।

সোমবার (৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকির পর গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গ্রেপ্তারের পর মাদুরোকে ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। সেখানে ‘মাদক সন্ত্রাস’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এদিকে মাদুরোকে অপহরণ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোর অপহরণ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিদেশি নেতাদের অপহরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাশিয়ার মেদভেদেভ।

গত ৪ জানুয়ারি এক বক্তব্যে তিনি বলেন, নিকোলাস মাদুরোর মতো অন্য বিশ্বনেতাদেরও অপহরণ করা হতে পারে। এর মধ্যে আলাদা করে জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করেন তিনি।

মেদভেদেভ আরও বলেন, ‘চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য-নাৎসি মার্ৎসকে অপহরণ করা।’

এমন পরিস্থিতি মোটেও অবাস্তব নয় মনে করে তিনি বলেন, ‘জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এ কারণে, এতে কারও কোনো ক্ষতি হবে না। বিশেষত যখন দেশটির নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।’

জার্মানি মেদভেদভের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল, ‘আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এসব বক্তব্য আমলে নিয়েছি। স্বভাবতই (জার্মানির) কেন্দ্রীয় সরকার এ ধরনের যেকোনো বক্তব্য ও হুমকির প্রতি কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে।’

মেদভেদভ ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ক্রেমলিনের উচ্চকণ্ঠ সমর্থক হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। রাশিয়ার অন্য নেতাদের মতো তিনি প্রায়ই ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন। গত রোববারের বক্তব্যে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নিকোলাস মাদুরোর অপহরণের সমালোচনা করেন মেদভেদেভ। এ সময় ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিরও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।’ নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করায় জেলেনস্কিকে অবৈধ নেতা আখ্যা দিয়েছে মস্কো। সেই অবস্থানই নতুন করে জানান দেন মেদভেদভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১০

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১১

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১২

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৩

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৪

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৫

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৬

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৭

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৮

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৯

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

২০
X