কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুতিন এখন কোথায়?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহ ঘিরে উত্তপ্ত সমগ্র রাশিয়া। রাজধানী মস্কো অভিমুখে রওনা হয়েছে ওয়াগনার যোদ্ধারা, এমন খবরও দিচ্ছে সংবাদমাধ্যমগুলো। এমনকি মস্কোয় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে দেশের এমন সংকটকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় অবস্থান করছেন, তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনায় মুখরও হয়েছেন তারা।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘পুতিন মস্কোয় আছেন এবং ক্রেমলিনে বসে কাজ করছেন।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের অবস্থান নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ফ্লাইটরাডার ট্র্যাকিং সার্ভিসের বরাতে নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উদ্দেশে মস্কো ছেড়েছে পুতিনের বিশেষ বিমান। এরপর উত্তর-পশ্চিমে টিভের শহরের কাছে ট্র্যাকিং সার্ভিস থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। তবে সেই বিমানে পুতিন ছিলেন কিনা তা জানা সম্ভব নয় বলে জানিয়েছে বিবিসি।

এ ছাড়া মস্কোর লেক ভালদাইতের বাড়িতে পুতিন অনেক সময় পার করে থাকেন। তবে সেখানেও তিনি স্থায়ীভাবে বসবাস করেন না।

এর আগে গতকাল শুক্রবার এক অডিও বার্তায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা মারা গেছেন।’

তিনি বলেন, ‘আমরা মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাহিনীর ২৫ হাজার সদস্য এ অভিযানে যোগ দিয়েছে। যদি কেউ আমাদের প্রতিরোধ করতে চায়, সে ক্ষেত্রে আমরা সেটা হুমকি হিসেবে বিবেচনা করব এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করব।’

প্রিগোজিনের এ ঘোষণার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার গ্রুপ।

এ দিকে এ বিদ্রোহের সঙ্গে জড়িতদের সাজার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল।’

প্রিগোজিনের রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের হুমকি দেওয়ার পর শনিবার (২৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X