কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রনায়ক, কতটা সফল জেলেনস্কি?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি । ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি । ছবি : সংগৃহীত

ছিলেন কৌতুক অভিনেতা, হয়ে গেছেন রাষ্ট্রনায়ক। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কথা। মাত্র বছর দুয়েক আগেও এতটা পরিচিত ছিলেন না জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখে চোখ রেখে যুদ্ধে নামায় চলে আসেন আলোচনায়। মূলত তার সাহসীকতার কারণে নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন মাত্র ৪৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট। রাষ্ট্রপ্রধান হওয়ার আগের জীবনটা রাজনীতি দিয়ে শুরু হয়নি তার। শুরুতে জেলেনস্কি ছিলেন রুপালি পর্দার নায়ক। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নেন।

জেলেনস্কির জন্ম-পরিচয়:

১৯৭৮ সালে ক্রিওয়িজ রিহ শহরে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ভোলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি। আইনে স্নাতক হন কিয়েভ ন্যাশনাল ইকনোমিক ইউনিভার্সিটি থেকে। কিন্তু আইনজীবী হওয়ার আগ্রহ ছিল না তার। তিনি ছিলেন কৌতুক অভিনেতা। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি। এরপর একাধিক টেলিভিশন শোতেও দেখা গেছে তাকে।

জেলেনস্কির ব্যক্তিগত জীবন:

২০০৩ সালে ওলেনা নামের এক মেয়েকে বিয়ে করেন। পরিবারে জেলেনস্কির ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভোলোদিমির জেলেনস্কির অভিনয়:

অভিনয় জীবন শুরু হয় অফিস রোমান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৮ সালে, তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজের সুযোগ পান।

যেভাবে রাষ্ট্রপ্রধান ভোলোদিমির জেলেনস্কি:

প্রেসিডেন্ট হিসেবে তার স্বপ্ন ধরা দেয় মূলত ২০১৫ সালে। তখন ভোলোদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হলো, এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তখনো কী জানতেন, তিনিই দেশের প্রেসিডেন্ট হবেন? ২০১৯ সালে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে যান এই কৌতুক অভিনেতা। প্রতিপক্ষকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন। প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে হয়ে যান প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নায়ক বনে যাওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। নাম আছে প্যান্ডোরা পেপারসেও। অনেকেই তাকে ইউক্রেনীয় ডোনাল্ড ট্রাম্প বলে ডাকেন। কারণ দুজনেরই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল। শুধু কৌতুক অভিনেতা বা প্রেসিডেন্ট হিসেবেই নয়, চিত্রনাট্যকার হিসেবেও ব্যাপক খ্যাতি আছে জেলেনস্কির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X