কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধ শেষ করার ব্যাপারে রাশিয়া নিজের মূল শর্তগুলো থেকে একচুলও সরে আসবে না।

রোববার (৯ নভেম্বর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা আলোচনায় রাজি, কিন্তু ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত।’

তিনি আরও জানান, ইউক্রেন ইস্যু ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। এজন্য তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠকেও বসতে প্রস্তুত।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে নানা প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু এখনো তা সফল হয়নি। গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন তিনি।

বৈঠক বাতিলের পর পুতিন নাকি ল্যাভরভের ওপর অসন্তুষ্ট হয়েছেন, এমন দাবি পশ্চিমা গণমাধ্যম করলেও ক্রেমলিন সেই খবর উড়িয়ে দিয়েছে। তারা জানায়, রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে পিছু হটবে না।

২০২৪ সালের জুনে পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার কয়েকটি শর্ত দেন। এর মধ্যে অন্যতম ছিল— ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল এবং রাশিয়া যেসব চারটি প্রদেশকে নিজের অংশ বলে দাবি করে (দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া), সেখান থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া ও দোনবাস অঞ্চলও রয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই এসব দখলকে বৈধ হিসেবে স্বীকৃতি দেবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিছু এলাকা বাস্তবে রাশিয়ার দখলে থাকলেও আইনগতভাবে তা রাশিয়ার নয়। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের ভূমি ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমার নেই।’

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X