কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে সংবাদমাধ্যমের ওপর রাশিয়ার বিধিনিষেধ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি আইনের পরিবর্তন অনুমোদন দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী বছরের মার্চে রাশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধসংক্রান্ত একটি আইন সংশোধন করা হয়েছে।

আসন্ন এ নির্বাচনে পুতিন প্রার্থিতার ঘোষণা এখনও দেননি। তিনি দেশটিতে গত ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি আগামী বছরের নির্বাচনে প্রার্থিতার মাধ্যমে ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসবেন।

পুতিন জানিয়েছেন, তিনি এখনো প্রার্থিতার ঘোষণা দেননি। নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে তারপর তিনি নিজের সিদ্ধান্ত জানাবেন।

সংশোধিত আইনানুসারে, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধিবেশনে কেবল নিবন্ধিত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। ফলে অনিবন্ধিত ও ফ্রিল্যান্সার বা স্বাধীন সাংবাদিকরা এ অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া সংশোধনীতে সামরিক ঘাঁটি বা সামরিক আইনের অধীনে থাকা এলাকাগুলোতে নির্বাচন কমিশনের কার্যকলাপের খবর প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব এলাকায় খবর প্রচারে আঞ্চলিক ও সামরিক কর্তৃপক্ষগুলোর কাছ থেকে আগাম ছাড়পত্র নিতে হবে।

নতুন সংশোধনী অনুসারে, ‘ব্লকড উৎস’ বা নিষিদ্ধ ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো প্রচারণামূলক কন্টেন্ট প্রচার করতে পারবে না গণমাধ্যম। এমনকি দেশটিতে বিরোধীদের ওপর কঠোর দমননীতি এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রামসহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X