কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসে কোরআন অবমাননার অভিযোগ

পবিত্র কোরআন । প্রতীকী ছবি
পবিত্র কোরআন । প্রতীকী ছবি

নেদারল্যান্ডসে পুলিশি প্রহরায় কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবমাননাকারীর সাথে প্রতিহতকারীদের সংঘর্ষ হয়েছে। (রোববার ১৪ জানুয়ারি) ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা চেষ্টায় বাধা দিয়েছেন একদল লোক। তাদের সাথে পুলিশ বিবাদে জড়িয়েছে। দেশটিতে প্রাট্রিয়টিক ইউরোপিয়ান অ্যাগাইনেস্ট ইসলাইজেশন অব দ্য ওয়েস্ট মুভমেন্টের (পিইজিআইডিএ) নেতা এডইউন ওয়াগেনসভেল্ড এ অবমাননার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, পিইজিআইডিএর কর্তৃপক্ষের কোরআন অবমাননার বিরুদ্ধে একদল লোক প্রতিবাদ করেছে। তারা আর্নহেম মিনিউসিপাল থেকে এজন্য অনুমতি নিয়েছে। দলটি এতে হস্তক্ষেপের চেষ্টা করে। ফলে এ বিক্ষোভ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং পুলিশের তিন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। এ ছাড়া পিইজিআইডিএর ওই নেতাকে পুলিশি নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে।

মরক্কোর বংশোদ্ভূত আর্নহেমের মেয়র আহমেদ মারকুচ বলেন, নেদারল্যান্ডসে পবিত্র গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ নয়। তিনি বলেন, এ ধরনের ঘটনা মানুষকে প্রভাবিত করে। তবে সহিংসতা কোনোভাবে কাম্য নয়।

নেদারল্যান্ডসে কোনো সহিংসতার আশঙ্কা থাকলে মেয়রের বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা রয়েছে। আর্নহেমের ডেঙ্ক পার্টির একজন ডাচ-তুর্কি কাউন্সিল সদস্য ইলদিরিম উস্তা মেয়রের কোরআন অবমাননায় অনুমতি দেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, বাক স্বাধীনতার নামে এ ধরনের কর্মকাণ্ড ঘৃণ্যকম কাজ।

উস্তা মুসলিম বিক্ষোভকারীদের প্রতি পুলিশি আচরণে অসন্তোষ প্রকাশ করেন। তিনি মিনিউসিপাল কাউন্সিলে ধরনের বিদ্বেষী অপরাধের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানান।

এর আগে একই ব্যক্তি গত বছরের সেপ্টেম্বরে দেশটির রাজধানী হেগে তুরস্কের দূতাবাসের সামনে একই ব্যক্তি কোরআন অবমানননা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X