কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন

রাশিয়ার ক্লিনসি শহরের তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার ক্লিনসি শহরের তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিনসি শহরের তেলের ডিপোতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। খবর রয়টার্সের।

শুক্রবার আলেকজান্ডার বোগোমাজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় তিনি আরও বলেন, ইউক্রেনের বিমানের মতো একটি ড্রোন রেডিও-ইলেক্ট্রনিক উপায়ে ব্যবহার করে ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ড্রোনে থাকা বিস্ফোরক দ্রব্য নিচে পড়লে ক্লিনসি তেল ডিপোতে আগুন ধরে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রায় এক হাজার বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

এ ছাড়া ব্রায়ানস্কের অন্যান্য এলাকায় আরও দুটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন বোগোমাজ।

এর আগে শুক্রবার সকালের দিকে ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলের আকাশে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য ইউক্রেন থেকে এই অঞ্চলে নিয়মিত ড্রোন হামলার খবর আসে।

তার আগের দিন রাশিয়ার নিযুক্ত এক কর্মকর্তা বলেছিলেন, ড্রোনের মাধ্যমে রাশিয়ার বাল্টিক সাগরের তেল টার্মিনালে হামলা করতে চেয়েছিল ইউক্রেন। তবে এই হামলার চেষ্টা সফল হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X