কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিনদের অভিযোগ অস্বীকার করেন। ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এমন অভিযোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে নিজেদের পাশে টানতে চলেছে।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক অবকাঠামো উন্নয়ন এবং ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে মার্কিনিরা এসব অভিযোগ ছাড়াচ্ছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অধিকার রয়েছে। দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে দীর্ঘদিনের ঐতিহাসিক শিকড় রয়েছে।

সম্প্রতি স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া শুরু করার কথা জানিয়েছে পশ্চিমা জোট ন্যাটো। রুশ সীমান্তের কাছে স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪ নামে জোটটির এ মহড়ার সমালোচনা করেছে মুখপাত্র। তিনি এ মহড়াকে উসকানিমূলক বলে অভিহিত করেছেন।

সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, পরিস্থিতিকে আরও খারাপ করার লক্ষ্যে এবং সামরিক ঘটনার ঝুঁকি বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ইউরোপের জন্য দুঃখজনক পরিণতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X