মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

৯০ হাজার সেনার বিশাল মহড়া করবে ন্যাটো

ন্যাটো হেডকোয়ার্টারে শীর্ষ কর্মকর্তারা। ছবি : এপি
ন্যাটো হেডকোয়ার্টারে শীর্ষ কর্মকর্তারা। ছবি : এপি

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটটি ৯০ হাজার সেনার বিশাল মহড়ার কথা জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা এ জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভেলি জানান, ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের এ মহড়া আগামী সপ্তাহে শুরু হবে। মহড়াটি মে মাসজুড়ে পরিচালিত হবে।

ন্যাটো জানিয়েছে, মহড়ায় ৫০টির বেশি রণতরী এবং ৮০টির বেশি জঙ্গি বিমান, ড্রোন ও হেলিকপ্টার অংশ নেবে। এছাড়া মহড়ায় অন্তত ১১০০ যুদ্ধবিমান থাকবে। যার মধ্যে রয়েছে ১৩৩টি ট্যাংক ও পদাতিক বাহিনীর ৫৩৩টি যুদ্ধযান।

ক্যাভেলি জানান, আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে এ মহড়া চালানো হবে। রাশিয়া আক্রমণ করলে কীভাবে জবাব দেওয়া হবে তা নিয়ে ন্যাটোর এক দশকের পরিকল্পনা রয়েছে। প্রথমে সেই বিষয়েই মহড়া চালানো হবে।

মহড়ায় রাশিয়ার নাম নেয়নি ন্যাটো। তবে বাল্টিক রাষ্ট্রগুলোতে মে মাসজুড়ে মহড়া চালাবে এ জোট। ফলে রাশিয়ার নাম না নিলেও এ অঞ্চলে তাদের হামলার ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হয়। উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য অংশ থেকে দ্রুত সেনাবাহিনী মোতায়েনে ন্যাটোর সক্ষমতা প্রদর্শনের জন্যই মহড়া চালাবে তারা।

জোটটি সবশেষ ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময় রিফরজার নামে এমন মহড়া চালিয়েছিল। এ মহড়ায় এক লাখ ২৫ হাজার সেনা অংশ নিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালের এক মহড়ায় ৫০ হাজার সেনা অংশ নিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X