কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

নতুন সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া

নবগঠিত সেনা ইউনিটের যুদ্ধ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
নবগঠিত সেনা ইউনিটের যুদ্ধ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

নবগঠিত সেনা ইউনিটের যুদ্ধ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার শুটিং রেঞ্জে শোইগু এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয় জানায়, প্রতিরক্ষামন্ত্রী টি-৯০ যুদ্ধ ট্যাংক, গাড়ি চালানো, বন্দুক পরিচালনা প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। এ ছাড়া যোদ্ধাদের আধুনিক ইন্টারেক্টিভ সিমুলেটর প্রশিক্ষণও দেওয়া হয়েছে, যা তাদের যুদ্ধ প্রশিক্ষণের সব উপাদান অনুশীলন করতে সক্ষম করবে।

প্রতিরক্ষামন্ত্রী সশরীরে বিভিন্ন পরিবেশ ও ভূখণ্ডে যুদ্ধ অভিযান পরিচালনার জন্য চুক্তিবদ্ধ সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক পোশাক পরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সেনাদের এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এই প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ভিডিও কবে ধারণ করা হয়েছে বা কবে তিনি এ প্রশিক্ষণ পরিদর্শন করেছেন, তা জানায়নি মন্ত্রণালয়।

গত মাসে ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহের পর এবারই প্রথমবারের মতো জনসম্মুখে আসেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গত বছর ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা। কয়েক মাস আগে বাখমুত শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা। তবে বেশ কিছুদিন ধরেই অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রুশ সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন প্রিগোজিন। এ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান তিনি।

এমন পরিস্থিতিতে গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

গত সোমবার শোইগু বলেন, ‘এ বিদ্রোহ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X