কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লুহানস্কে ইউক্রেনের হামলায় নিহত ২০

হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার অধিকৃত লুহানস্ক অঞ্চলের লাইসিচানস্ক শহরে একটি বাড়িতে ইউক্রেন হামলা চালিয়েছে। এই হামলায় ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে রুশ এই মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া দুজন রক্তাক্ত ব্যক্তিকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। এর আগে ১০ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।

তবে স্বাধীনভাবে এই ভিডিও বা রুশ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেনের কর্মকর্তারা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, শনিবার হামলার সময় বাড়িতে কয়েক ডজন বেসামরিক মানুষ ছিলেন। পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে কিয়েভ। রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক ইনফরমেশন সেন্টার বলছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) ব্যবহৃত হয়েছে।

এক সরকারি কর্মকতা বার্তা সংস্থা তাসকে বলেছেন, নিহতদের বয়স ৩৫ বছরের আশপাশে। এই মুহূর্তে নিহতদের মধ্যে কোনো শিশু নেই। তবে ধ্বংসস্তূপ অপসারণের কাজ এখনো চলছে।

এর আগে লুহানস্ক অঞ্চলের দায়িত্বে থাকা লিওনিড পাসেচনিক ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১০

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১১

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১২

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৩

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৪

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৫

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৬

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৭

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৮

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৯

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

২০
X