কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের পরমাণু স্থাপনায় বোমা হামলার হুমকি রাশিয়ার

ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্ববেলা ডেস্ক: আবারও সামনে ইউক্রেন-রাশিয়া ইস্যু। এবার নতুন দিকে মোড় নিতে পারে চলমান ইউক্রেন যুদ্ধ। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের কথিত হামলার বিষয়টি প্রমাণিত হলে ইউক্রেনসহ এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর পরমাণু স্থাপনাগুলোয় হামলা চালাবে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার (১০ জুলাই) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালানোর চেষ্টা করেছে বলে খবর প্রচারিত হওয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি দিলেন। তিনি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ন্যাটোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করার খবর সত্য হয়ে থাকলে ইউক্রেনের সব পরমাণু স্থাপনার পাশাপাশি পূর্ব ইউরোপের অন্যান্য দেশের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালানো হবে।

এর আগে ম্যাশ নামক টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত রিপোর্টে দাবি করা হয়, ব্রিটেনে তৈরি দুটি স্টোর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করা হয়। তবে দুটি ক্ষেপণাস্ত্রই আকাশে বিধ্বস্ত করে দেয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X