কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও রুশ গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

মিলিটারি প্যারেডে এ-৫০ গোয়েন্দা বিমান। ছবি : সংগৃহীত
মিলিটারি প্যারেডে এ-৫০ গোয়েন্দা বিমান। ছবি : সংগৃহীত

আবারও রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গোয়েন্দা বিমান ভূপাতিতের দাবি করেছে দেশটি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, তারা শুক্রবার রাশিয়ার রস্তোফ-অন-ডন ও ক্রাসনোদর মধ্যবর্তী জায়গায় একটি রুশ গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে। বিমানটি এ-৫০ সামরিক গোয়েন্দা বিমান ছিল। সম্মুখযুদ্ধস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে এটি ভূপাতিত করা হয়েছে।

জরুরি পরিসেবা সংস্থাগুলোর দাবি, তারা ভূপাতিত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এ ছাড়া আগুনও নেভানোর দাবি করেছে তারা। তবে ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। শনিবার রাশিয়ার ইউক্রেনে হামলার দুই বছর পূর্ণ হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মিকোলা ওলেশচাক এ ঘটনায় সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, বিমানটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান ছিল। রুশ সেনাবাহিনীর ছুটির দিনে বিমানটিকে ভূপাতিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, পিতৃভূমি দিবসে দখলদারদের অভিনন্দন। বিবিসি জানিয়ে, অনলাইনে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে প্রচুর কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে।

রুশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, ফ্রেন্ডলি ফায়ারের কারণে এমনটি ঘটে থাকতে পারে। অর্থাৎ নিজেরা নিজেদের চিহ্নিত করতে না পারায় ভুলক্রমে আক্রমণে এমনটি ঘটেছে। ফাইটার বোম্বার নামের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে কারা এটি ভূপাতিত করেছে তা জানা যায়নি।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রয়টার্স ইউক্রেনের বিমানবাহিনীর প্রধানের বরাতে জানায়, তিনি বলেন, সেনারা রাশিয়ার এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার ভূপাতিত করেছে।

টেলিগ্রামে তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবাহিনীর যোদ্ধারা একসঙ্গে শত্রুদের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে দুটি এসইউ-৩৪ ফাইটার বোম্বার এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান।

এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করে ইউক্রেন। ওই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা বলেন, দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা রাশিরার ৩টি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার পর এগুলো ব্যবহার করে ইউক্রেন এ সাফল্য পেয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও তখনও সেই দাবির সত্যতার যাচাই করতে পারেনি রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X