কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

রুশ যুদ্ধজাহাজ সিজার কুনিকভ। ছবি : সংগৃহীত
রুশ যুদ্ধজাহাজ সিজার কুনিকভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, অধিকৃত ক্রিমিয়া বন্দরে বুধবার (১৪ ফেব্রুয়ারি) একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা করা হয়। এতে জাহাজটি ডুবে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী জানিয়েছে, জাহাজটির পোর্ট সাইডে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যদিও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে তারা বুধবার সকালে জানিয়েছে, কৃষ্ণ সাগরে ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্রেমনিলও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

টেলিগ্রামে এক পোস্টে সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিট ও ইউক্রেনের সেনাবাহিনী যৌথভাবে সিজার কুনিকভ জাহাজ ধ্বংস করেছে। এটি হামলার সময়ে ইউক্রেনের আলুপকার কাছাকাছি পানিসীমায় অবস্থান করছিল।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সিজার কুনিকভ নামের এ জাহাজটিতে ৮৭ জন ক্রু সদস্য অবস্থান করতে পারেন। এ জাহাজটি সিরিয়া, জর্জিয়া এবং ইউক্রেন যুদ্ধে সক্রিয় ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষ্ণসাগরে একটি জাহাজ থেকে ধোঁয়া উঠার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাগরে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, রুশ মিলিটারি ব্লগাররাও সিজার কুনিকভে হামলার তথ্যটিকে সমর্থন করেছেন। তারা বিভিন্ন সময়ে সেনাবাহিনীর আগেই বিভিন্ন ঘটনার তথ্য প্রকাশ করে থাকে। ফলে ব্লগারদের এ দাবি সত্য হলে চলতি মাসে কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে দ্বিতীয়বার হামলার ঘটনা হবে। এর আগে গত ১ ফেব্রুয়ারি ইউক্রেন মাগুরা ভি-৫ সামুদ্রিক ড্রোন দিয়ে রুশ যুদ্ধজাহাজ ইভানোভেটসে হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X