কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ তুরস্ক সফরে জেলেনস্কি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঙ্কারার প্রেসিডেন্সি’স ডিরেক্টরেট অব কমিউনিকেশনের বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যমগুলো।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুর্কি ডিরেক্টরেট জানায়, দুই প্রেসিডেন্টের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি নবায়ন, ইউরোপে পূর্ণ শান্তি ও দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনা হবে। এমন এক সময়ে এরদোয়ানের দুয়ারে দাঁড়ালেন জেলেনস্কি যখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো ব্যবহার করে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিল তুরস্ক। ২০২২ সালে প্রবল যুদ্ধের মধ্যেও নিজেদের কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে এ অসম্ভবকে সম্ভব করেছিল আঙ্কারার কূটনীতিকরা। তারপর থেকেই যুদ্ধ বন্ধ করাসহ বিভিন্ন স্বার্থে পশ্চিমাদের পাশাপাশি তুরস্কের ওপরও নির্ভরশীল হয়ে পড়ে কিয়েভ।

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের অর্থনীতি সচল রাখার জন্য কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে পশ্চিমা দেশগুলোর অসহযোগিতার কারণে চুক্তির আওতায় পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছিল না রাশিয়া, এমন অভিযোগ তোলে মস্কো। পরে এ অভিযোগের তীব্রতা আরও বাড়তে থাকলে গত বছরের জুলাই মাসে চুক্তি থেকে সরে আসে মস্কো।

চুক্তি থেকে রাশিয়া বের হয়ে গেলে দিশেহারা হয়ে পড়ে জেলেনস্কি প্রশাসন। অর্থনীতি রক্ষায় একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান ইউক্রেন প্রেসিডেন্ট। শেষ ভরসা হিসেবে এরদোয়ানের দ্বারস্থ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X