কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি যৌথ ও দৃঢ় অবস্থান নেয়, তবে নেতানিয়াহু প্রশাসনের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন থামানো সম্ভব।

সোমবার (২৪ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে তুরস্ক ফিলিস্তিনি ইস্যুতে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে। গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আঙ্কারা। এর আগে তুরস্ক একসময় প্রায় একাই গণহত্যার বিরোধিতা করলেও পরে ইসরায়েলের যুদ্ধাপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহু সরকারের সমালোচকও বেড়েছে।

এরদোয়ান অভিযোগ করেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সমর্থন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে এবং নিষেধাজ্ঞার শক্তি ব্যবহার করলে নেতানিয়াহুকে থামানো সম্ভব। আমরা এমন এক হত্যাকারী শাসনের মুখোমুখি, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বিচারে মানুষ হত্যা করছে। ইসরায়েল বারবার মিথ্যা বলে ও অজুহাত তৈরি করে আরও মানুষ হত্যার পথ খুলে দিচ্ছে—এটা এখন সবার সামনে পরিষ্কার।

এরদোয়ান আরও দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও হামাস ধৈর্য ধরে প্ররোচনায় না জড়িয়ে যুদ্ধবিরতি মেনে চলছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজায় ফিলিস্তিনিরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। সব দেশই ফিলিস্তিনের সংগ্রামে পাশে দাঁড়ানোর দায়িত্ব রাখে। যে সব দেশ ইসরায়েলের বেপরোয়া অবস্থানের পথ সুগম করেছে, তাদেরও দায়িত্ব নিতে হবে। জাতিসংঘ এখন পর্যন্ত তার কর্তব্য পালন করতে পারেনি। এখন জরুরি প্রয়োজন হলো ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপকে আরও দৃশ্যমান করা এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া।

তিনি শীতের আগমনের কথা উল্লেখ করে বলেন, অতীতে যেমন করেছি, ভবিষ্যতেও গাজা ইস্যুতে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X