কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গুগল মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে ইইউ

গুগল, মেটা ও অ্যাপলের আইকন। ছবি : সংগৃহীত
গুগল, মেটা ও অ্যাপলের আইকন। ছবি : সংগৃহীত

গুগল, মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে নামছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অপ্রতিযোগিতামূলক আচরণের জন্য এ তদন্তের কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেটা, অ্যাপল, এবং গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধে ডিজিটাল মার্কেট অ্যাক্টের (ডিএমএ) সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। ২০২২ সালে এ আইনটি প্রবর্তন করা হয়েছিল। কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিপুল অঙ্কের জরিমানা গুনতে হবে পারে।

ইইউর দুর্নীতিবিরোধী ট্রাস্টের প্রধান মার্গারেট ভেস্তাগের এবং ইন্ডাস্ট্রির প্রধান থিয়েরি ব্রেটন সোমবার এ তদন্তের ঘোষণা দেন। ফলে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বর্তমানে বিশ্বের ৬টি কোম্পাটি ডিএমএ আইন মেনে চলছে। যদিও এর বাইরে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। আইনে মেনে চলা কোম্পানিগুলো হলো অ্যালফাবেট, অ্যাপলম মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এবং বাইটড্যান্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এসবের কোনো কোম্পানি ইউরোপভিত্তিক নয়। এরমধ্যে ৫টি কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক। এ ছাড়া বাইটড্যান্স হলো বেইজিংভিত্তিক কোম্পানি।

বর্তমানে তদন্তের মুখে পড়া এসব কোম্পানির বিরুদ্ধে দুই সপ্তাহ আগে অভিযোগ করা হয়েছিল। অ্যাপলের এক মুখপাত্র জানান, তারা তদন্তে অংশ নেবেন। প্রতিষ্ঠানটি আইন মেনে পরিচালিত হয় বলেও নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X