কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের চার ব্যক্তি ও দুই সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে উড়ছে ইসরায়েলের পতাকা। ছবি : রয়টার্স
ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে উড়ছে ইসরায়েলের পতাকা। ছবি : রয়টার্স

ইসরায়েলের চার ব্যক্তি ও দুটি সংস্থার ওপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

ইউরোপীয় ইউনিয়েনের তালিকাভুক্ত সংস্থাগুলো হলো- উগ্র ডানপন্থি ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাভা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুব দল হিলটপ ইয়ুথ।

হিলটপ ইয়ুথের দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মেইর এটিংগার এবং এলিশা ইয়ারেডও ইইউর নিষেধাজ্ঞায় আওতাভুক্ত ।

এ ছাড়া পশ্চিম তীরের ওয়াদি সিক এবং দেইর জারিরে ২০২১ সাল থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা করার অভিযোগে অভিযুক্ত নেরিয়া বেন পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইয়িনন লেভিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ইইউ।

এসব ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ এবং এসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না। এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদও জব্দ করা হতে পারে।

এ ছাড়া ইউরোপীয় কাউন্সিল ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে।

নিষেধাজ্ঞার ওই বিবৃতিতেই বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ বসতি আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা করছে কাউন্সিল এবং অবিলম্বে ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। শুক্রবার (১৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ১২ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭৬ হাজার ৮৩৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X