কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সম্পদ ইউক্রেনকে দিচ্ছে আমেরিকা : মস্কোর হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার এ ব্যপারে সবুজ সংকেত দিয়েছে মার্কিন কংগ্রেস। মস্কোর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করার অজুহাতে রাশিয়ার এসব সম্পদ আটক করা হয়।

মার্কিন কংগ্রেসের এই সিদ্ধান্তের বিষয়ে হুঁশিয়ারি প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

রাশিয়ার এ কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কী ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব।

পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্যদিয়ে রাষ্ট্রীয় অর্থসম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্রসহ এর মিত্র পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার প্রায় ৩০ হাজার কোটি ডলারের সম্পদ জব্দ করে।

জব্দ করা এসব সম্পদ ইউক্রেনের পুনর্বাসনে কাজে লাগানো হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে এর পাল্টায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১১

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১২

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৩

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৪

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৫

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৬

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৭

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১৮

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৯

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

২০
X