কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:১৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

৩৪ মার্কিন ব্র্যাডলি যান ধ্বংস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো ব্র্যাডলি সাঁজোয়া যানগুলোর মধ্যে এক তৃতীয়াংশ ইতোমধ্যে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৬ জুলাই) এ খবর জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাডলি সাঁজোয়া যানকে সম্ভাব্য ‘গেম-চেঞ্জার’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যখন ওয়াশিংটন চলতি বছরের শুরুতে ইউক্রেনকে কয়েক ডজন এই যুদ্ধযান দিতে রাজি হয়েছিল। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মধ্যে কাজ করতে ইউক্রেনীয় বাহিনীর যেন কোনো সমস্যা না হয় সেই দিকটা বিবেচনা করেই পেন্টাগন এই যান দিয়েছিল কিয়েভকে।

আরটি জানায়, সামরিক গবেষণা সংস্থা ওরিক্সের ‘ওপেন সোর্স’ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১০৯টির মতো ব্র্যাডলি সাঁজোয়া যান সরবরাহ করেছে। যেগুলো ইউক্রেন চলতি বছরের এপ্রিলের প্রথমদিকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে। এর মধ্যে কমপক্ষে ৩৪টি ব্র্যাডলি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

জুলাইয়ের শুরুতে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেয়। এর বাইরে অতিরিক্ত আরও ৩২টি ব্র্যাডলি সাঁজোয়া যান অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে ক্লাস্টার বোমা পাঠাতেও সম্মত হয়েছে। তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে, ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠালে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X