কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল। ছবি : সংগৃহীত
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল। ছবি : সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল। বৃহস্পতিবার (২৩ মে) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টর কার্যালয় জানিয়েছে, পেত্র দুর্ঘটনায় আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট নিজের মোটরসাইকেল চালানোর সময় আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর হয়। তবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানিয়েছে, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়।

২০২৩ সালের মার্চে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ৬২ বছর বয়সী পেত্র পাভেল। তবে দুর্ঘটনায় আহত হয়ে কতদিন তাকে হাসপতালে থাকতে হবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাজধানী প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে।

প্রেসিডেন্টের মুখপাত্র ভিট কোলার বলেন, তাকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচির কিছুটা হেরফের হতে পারে। আগামী রোববার পর্যন্ত এটি হতে পারে। তবে তাতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X