কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএফের প্রধান ও উপপ্রধান পদচ্যুত

সীমান্তে বিএসএফ সদস্য। ছবি : সংগৃহীত
সীমান্তে বিএসএফ সদস্য। ছবি : সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বিএসএফের মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং উপপ্রধান (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করা হয়েছে। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নেয় বলে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। মেয়াদ পূর্ণ করার আগেই তাদের পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (দুদক)-এর জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে, এ দুজনকে ‘অবিলম্বে’ প্রত্যাবাসন করা হচ্ছে। নিতিন আগারওয়াল ও ওয়াই বি খুরানিয়াকে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে।

নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা।

আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

অনেকে মনে করছেন, জম্মু ও কাশ্মিরের সহিংসতার কারণে এই পদক্ষেপ হতে পারে।

কাশ্মীরে বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত, অস্ত্রধারীদের অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে তাদের পদচ্যুত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে।

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকের বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X