কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন কেজরিওয়াল, থাকছে শর্তারোপ

দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। জামিন পেলেও তার ওপর বিভিন্ন শর্তারোপ করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। আগে তিনি ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এবার সিবিআইয়ের মামলায়ও জামিন পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেজরিওয়াল মদ আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৬ মাস কারাগারে রয়েছেন। তবে এবার জামিন মেলায় তার মুক্তিতে আইনত কোনো বাধা নেই। ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) মামলায়ও তিনি জামিন পেয়েছেন।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত সংক্ষিপ্ত অধিবেশনে মামলার দুটি আবেদনের ওপর পৃথক রায় দেন। তারা দুজনই কেজরিওয়ালের জামিন দেন।

আদালত তার জামিন দিলেও বেশ কয়েকটি শর্তারোপ করা হয়েছে। এগুলো হলো- দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার অনুমতি ছাড়া তিনি সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। এমনকি সরকারি কোনো ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। এছাড়া মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। এমনকি কোনো সাক্ষীর সঙ্গেও কথা বলতে পারবেন না।

দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একটি সূত্র জানিয়েছে, আজ বিকাল বা সন্ধ্যার দিকে তিনি মুক্তি পেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X