কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘এক দেশ এক ভোট’ ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

ভারতের একটি নির্বাচনী কেন্দ্রে ভোটারদের লাইন। পুরোনো ছবি
ভারতের একটি নির্বাচনী কেন্দ্রে ভোটারদের লাইন। পুরোনো ছবি

ভারতের মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ নীতি অনুমোদন পেয়েছে। এর ফলে একসঙ্গে লোকসভা এবং সব কটি বিধানসভার নির্বাচন বাস্তবায়নের পথে আরও এগোল নরেন্দ্র মোদির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাস হয়। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ‘এক দেশ এক ভোট’ কার্যকর করার পদ্ধতি খুঁজতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে দেয় মোদি সরকার। লোকসভা ভোটের আগে গত ১৪ মার্চ কমিটি রিপোর্ট পেশ করে। রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশই অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা।

কমিটির প্রস্তাব অনুযায়ী, লোকসভা এবং সব কটি বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের ভোটও আয়োজন করা যেতে পারে। এ নীতি বাস্তবায়ন হলে দেশের সর্বত্র ভোটগ্রহণ ১০০ দিনের মধ্যে করে ফেলা যাবে। এতে গণতন্ত্র বিকশিত হবে এবং খরচ অনেক কমিয়ে আনা যাবে।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, কোবিন্দ কমিটির রিপোর্টটি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় তা কার্যকরের সম্ভাব্যতায় রিপোর্টটির অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে রিপোর্টটি বিল আকারে পেশ করা হতে পারে।

এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নীতির পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বুধবার মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এক দেশ এক ভোট আসলে বিজেপির আরও একটি গণতন্ত্রবিরোধী পদক্ষেপ।

কংগ্রেস বলছে, প্রস্তাবটি ব্যবহারিক এবং বাস্তবসম্মত নয়। এটিকে অন্যান্য ইস্যু থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন দলটির প্রধান মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এটা সফল হবে না। জনগণ এটা মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X