শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জিলেট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল

জিলেট ইন্ডিয়ার পণ্য। ছবি : সংগৃহীত
জিলেট ইন্ডিয়ার পণ্য। ছবি : সংগৃহীত

জিলেট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে পণ্য বিতরণের চুক্তি বাতিল করেছে একটি মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। ভারতীয় এই কোম্পানি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে এই বিতরণ চুক্তি বাতিল হয়েছে তা জানা যায়নি।

আগামী ৩১ ডিসেম্বর চুক্তি বাতিলের বিষয়টি কার্যকর হবে। বিতরণ চুক্তির আওতায় এতদিন বাংলাদেশে জিলেট ইন্ডিয়ার বিভিন্ন ধরনের পণ্য যেমন- রেজর, শেভিং ফোম, ক্রিম, শেভিং জেল, ব্লেড ও অন্যান্য পণ্য বিতরণ করত পিঅ্যান্ডজি।

এদিকে হঠাৎ এই চুক্তি বাতিল হওয়ায় এখন কোম্পানির মোট বিক্রয়ের ওপর আনুপাতিক হারে প্রভাব পড়বে বলে জানিয়েছে জিলেট ইন্ডিয়া। তবে এতে কোম্পানির আয়ের সার্বিক অবস্থার পরিবর্তন হবে না বলেও উল্লেখ করেছে তারা।

এক বিবৃতিতে জিলেট ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে জিলেট ইন্ডিয়ার মোট বিক্রির ২ শতাংশ হয়েছে এই বিতরণ চুক্তির আওতায়। ওই অর্থ বছরে ২ হাজার ৬৩৩ কোটি রুপির বেশি আয় হয়েছিল জিলেট ইন্ডিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X