কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা মেডিকেলের চিকিৎসকদের গণপদত্যাগ

কলকাতা মেডিকেলের চিকিৎসকদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
কলকাতা মেডিকেলের চিকিৎসকদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

আরজি কর হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসককে ধর্ষণের পর হত্যার সুষ্ঠু বিচার দাবিতে এবার পদত্যাগ করেছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। ইতোমধ্যে শতাধিক চিকিৎসক স্বাস্থ্যদপ্তরে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এর আগে মঙ্গলবার ১২ ঘণ্টা অনশনের পর গণপদত্যাগ করেন আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। এ ঘটনায় তোলপাড় ভারতের হাসপাতালগুলো। বুধবার দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা প্রতীকী গণঅনশন কর্মসূচি করছেন। এরই মধ্যে কলকাতা মেডিকেলের চিকিৎসকরা পদত্যাগের ঘোষণা দেন। সে সঙ্গে মেদিনীপুর মেডিকেলের সিনিয়র চিকিৎসকরাও পদত্যাগ করেছেন।

কলকাতা মেডিকেলের চিকিৎসকরা পদত্যাগের ঘোষণা দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। তারা বলেন, মহাষষ্ঠীর সকালে বিচারের দাবিতে তারা গণপদত্যাগ করেছেন। রাজ্যজুড়ে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তারা সমর্থন করেন। এ আন্দোলন যথার্থ। কিন্তু রাজ্য সরকার সুষ্ঠু বিচার নিশ্চিতে কোনো ভূমিকা নিচ্ছে না। এই কারণে বাধ্য হয়ে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পরে আরও বৃহত্তর কর্মসূচির কথা তারা ভাবছেন।

এদিকে ১০ দফা দাবিপূরণে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বুধবার সকালে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে সেখানে অনশনকারীর সংখ্যা বাড়তে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X