কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার শেষ দিনে ভারতে বিহারের ভোজপুর জেলায় সদর শহর এলাকায় ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। দশমীর ভোরে দুর্গাপূজা মণ্ডপের কাছে গুলি চালিয়ে চার যুবককে আহত করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ হামলার ঘটনা প্রকাশিত হয়।

প্রতিবেদনে দুই হামলাকারী বাইকে এসে দুর্গাপূজা মণ্ডপের কাছে চার যুবককে লক্ষ্য করে গুলি চালায়। আহতদের মধ্যে দুজন পূজা কমিটির সদস্য। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে তল্লাশি চলছে।

আহত যুবকরা হলেন সুনীল কুমার যাদব (২৬), রোশন কুমার (২৫), আরমান আনসারি (১৯) এবং সিপাহী কুমার, যাদের বয়স কুড়ির মধ্যে রয়েছে। তাদের বাবু বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক ডা. বিকাশ কুমার সিং জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের পাকস্থলিতে গুলি লেগেছে, একজনের পায়ে এবং অন্যজনের থাইয়ে গুলি লেগেছে। গুরুতর আহত দুজনের মধ্যে একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং অন্যজনের অস্ত্রোপচার হবে।

ভোজপুরের পুলিশ সুপার রাজ জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূজা কমিটির সদস্যদের মধ্যকার পুরোনো বিরোধের জেরেই এ হামলা হয়েছে।

আহতদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে, এবং শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদী পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X