রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নারী চিকিৎসকের হিজাব টেনে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক নারী চিকিৎসকের হিজাব টেনে নামানোর ঘটনায় তীব্র বিতর্কে জড়িয়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনতা দল (ইউনাইটেড)-এর নেতা নীতীশ কুমার। ঘটনাটি ঘটে সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে নীতীশ ওই কাণ্ড ঘটান। খবর বিবিসি বাংলার।

১২০০-এর বেশি নবনিযুক্ত ‘আয়ুষ’ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজ হাতে কয়েকজন চিকিৎসকের নিয়োগপত্র তুলে দেন। সেই সময় হিজাব পরিহিত এক মুসলিম নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এগিয়ে গেলে নীতীশ কুমার হঠাৎ তার হিজাব টেনে নামিয়ে দেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতীশ কুমারের পেছনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব দীপক কুমার ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডেকে হাসতে দেখা যায়, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলো নীতীশ কুমারকে তীব্র ভাষায় আক্রমণ করে। আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে। দলটির বিবৃতিতে বলা হয়, নারীর সম্মান ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এমন আচরণ অগ্রহণযোগ্য।

কংগ্রেসও এ ঘটনায় সরব হয়। দলটি সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে নীতীশ কুমারের আচরণকে ‘নির্লজ্জ’ আখ্যা দেয় এবং প্রশ্ন তোলে যে, রাজ্যের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি প্রকাশ্যে এমন কাজ করলে নারীদের নিরাপত্তা কোথায় দাঁড়ায়। কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

এদিকে প্রধান বিরোধী দল আরজেডিও নীতীশ কুমারের মানসিক অবস্থার প্রশ্ন তোলে। দলটির নেতারা বলেন, এই ঘটনা নারীদের প্রতি জেডিইউ-বিজেপি জোটের দৃষ্টিভঙ্গিকেই প্রকাশ করে এবং এটি একজন নারীর সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত।

ঘটনাটি নিয়ে ধর্মীয় মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। দেওবন্দি আলেম ক্বারী ইসহাক গোরা বলেন, একজন নারীকে প্রকাশ্যে অপমান করা অত্যন্ত নিন্দনীয় এবং এ জন্য মুখ্যমন্ত্রীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, নীতীশ কুমার নিজেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ১২৮৩ জন আয়ুষ চিকিৎসককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে সেই অনুষ্ঠানেই ঘটে যাওয়া এই ঘটনায় এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X