কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম পুরুষরা ৪ বিয়ের অধিকার রাখে : বোম্বে হাইকোর্ট

বিয়ের প্রতীকী ছবি
বিয়ের প্রতীকী ছবি

ভারতের মুসলিম পুরুষরা একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবেন। সেসব বিয়ের নিবন্ধনও করাতে পারবেন তারা। ভারতের বোম্বে হাইকোর্ট এমন আদেশ দিয়েছেন।

ইন্ডিয়া টুডের বুধবারের (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক মুসলিম পুরুষ আলজেরিয়ার নারীকে বিয়ে করেন। ওই নারী ছিলেন তার তৃতীয় স্ত্রী। কিন্তু বিপত্তি বাধে নিবন্ধন করতে গিয়ে। কারণ, মহারাষ্ট্রের বিবাহ আইনে বৈধ নয়। স্বভাবত ওই পুরুষের নিবন্ধন করার আবেদন খারিজ হয়ে যায়। তখন ওই পুরুষ পিটিশন দায়ের করেন। এর ওপর শুনানিতে এক আদেশ দেন বিচারক। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোর্ট ধর্মীয় বিধিবিধান মেনে মুসলমান পুরুষদের জীবনযাপন বৈধতা দেয়।

বিচারপতি বিপি কোলাবাওয়ালা ও সোমাশেখর সুন্দরেশনের বেঞ্চে ওই শুনানি হয়। তারা বলেন, মহারাষ্ট্রের বিবাহ আইন অনুযায়ী মুসলিম পুরুষদের একাধিক বিয়ের নিবন্ধন পেতে বাধা নেই। বিয়ের নিবন্ধন করতে না দেওয়াটাই বরং ‘সম্পূর্ণ ভুল ধারণা’। নিজস্ব ধর্মীয় বিধিবিধান মেনে মুসলিম পুরুষরা একসঙ্গে একের অধিক স্ত্রীর সঙ্গে সংসার করতে চাইলে নিবন্ধনের অনুমতি দিতে হবে। মুসলিমদের ধর্মীয় বিধান মহারাষ্ট্রের বিবাহ আইনের মাধ্যমে স্থগিত হবে না বলেও মন্তব্য করে কোর্ট। যুক্তি হিসেবে ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের রেফারেন্স টানা হয়। বলা হয়, পৌর করপোরেশন পিটিশনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করায় কোনো বাধা দেয়নি।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের বিবাহ আইনে এক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। কিন্তু মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X