কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার খোঁজে ভারতে অভিযান

ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ও অর্থ পাচার নিয়ে অভিযান
ইডির অভিযান ও নগদ টাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের (টাকা) খোঁজে ভারতের একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একইসঙ্গে দেশটিতে অবৈধ অনুপ্রবেশ করা বাংলাদেশিদেরও খোঁজা হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং এর সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডে অভিযান চালিয়েছে ইডি। দুই প্রদেশের অন্তত ১৭টি স্থানে এই অভিযান চালানো হয়।

অন্যদিকে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ডে অর্থপাচার সংক্রান্ত একটি মামলা হওয়ার পর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় ইডি এ তল্লাশি চালায়। মামলায় সীমান্তবর্তী এলাকায় হুন্ডির মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ করা হয়।

প্রতিবেদনে পশ্চিমবঙ্গের দৈনিকটি আরও জানায়, কর্মকর্তারা প্রথমে এক নারীর বাড়িতে অভিযান চালিয়েছেন। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে কয়েকজন নারীকে কাজের প্রলোভনে ভারতে আনা হয়। চোরাইপথে তাদের এনে অসাধু কাজে লাগানো হয়। পরে এক নারী পালিয়ে গিয়ে ঝাড়খণ্ডের একটি থানায় অভিযোগ করেছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝাড়খণ্ডে এ অভিযোগ করার পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের বিষয়টি ইডির তদন্তে উঠে আসে। তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এসব কালোটাকা সাদা করা হচ্ছে।

ইডির হাতে অনুপ্রবেশ ঘিরে ‘কালোটাকা লেনদেনের ব্যবসা’র তথ্যও সামনে এসেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X