কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মির এলাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার এ ভূমিকম্পের কারণে স্থানীয়রা তাদের বাড়িঘর থেকে বের হয়ে এসেছেন। এর ফলে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, বিকাল ৪টা ১৯ মিনিটে এটি আঘাত হেনেছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছিল এটির কেন্দ্রস্থল। তবে এর ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জম্মু-কাশ্মির ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগে এলাকাটিতে বড় আকারের বিধ্বংসী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। ভূমিকম্প থেকে রক্ষা পেতে অঞ্চলের বাসিন্দারা কাদামাটি দিয়ে তৈরি ঘরবাড়িতে বসবাস করেন।

এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর এ অঞ্চলে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে অঞ্চলে ৮০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X