কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিকালে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, রেড অ্যালার্ট জারি 

পুরোনো ছবি
পুরোনো ছবি

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। ভারতীয় আবহাওয়া অফিস বলছে- তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে বিকেলের মধ্যেই এটি আঘাত হানতে পারে।

বাংলাদেশে আঘাত না হানলেও প্রভাব পড়বে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকালের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার (৩০ নভেম্বর) বিকালে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ৬ ঘণ্টায় তা ক্রমে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে।

শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরবে। শনিবার বিকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় দুই হাজারেরও বেশি ত্রাণশিবির খুলেছে। উপকূল এলাকা থেকে সাড়ে ৪০০-র অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X