কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত, মন্তব্য বিজেপি এমপির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পশ্চিমবঙ্গের বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, যেভাবে বাংলাদেশে অন্য ধর্মের ওপর আক্রমণ চালানো হচ্ছে বিশেষ করে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হচ্ছে তাতে আমি মনে করি এ মুহূর্তে তার (মুহাম্মদ ইউনূস) নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।

শনিবার (৩০ নভেম্বর) এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইউনূস গত ৯০ দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছেন, তা সম্পূর্ণ বেআইনি। তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন।

এ ছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বাংলাদেশে রাতের আঁধারে অন্য ধর্মের মানুষের ওপর যেভাবে আক্রমণ চলছে, তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করা হচ্ছে, এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া।

এ দিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি সংসদ সদস্য। তিনি বলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রথম দিনই অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয়। আমাদের এখানে যিনি ইসকনের প্রধান আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি তাকে আটকাতেই হয়, তাহলে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা উচিত।

এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদন থেকে বাংলাদেশ হাইকমিশনের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলও আয়োজন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X